নিজস্ব প্রতিবেদক | ০৭:১৫ এএম, ২০২২-০৩-১০
ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নারী পুরুষের সমতা নিশ্চিত করতে হবে বলে মত প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। মঙ্গলবার (০৮ মার্চ) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যে সকল নারী সম্ভ্রম হারিয়েছেন, যুদ্ধ করেছেন এবং সর্বোপরি বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে নারী পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তাদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রামের সাবেক মহিলা সংসদ সদস্য নারীনেত্রী ফিরোজা বেগম চিনু, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য গৈরিকা চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালন হোসনে আরা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সনাক-টিআইবি, মহিলা পরিষদ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইপসা এবং উইভ এর সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited